ফরিদপুরের ভাঙ্গায় শামীমা আক্তার আঙুরী নামে একজন স্কুল শিক্ষিকা ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়েছে বলে ঘটনাটি নিশ্চিত করেছেন আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মম ছিদ্দিক মিয়া ও ভাঙ্গা রেলওয়ে জংশন স্টেশন মাস্টার সাকিব আকন্দ।
শিক্ষিকা শামীমা আক্তার আলগী ইউনিয়নের সারশাকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলশিক্ষিকা আঙুরী দুপুর সময় রেললাইনের উপর দিয়ে এলোমেলো হয়ে হাঁটার সময় রেললাইন পথের অপর প্রান্তে পার হতে গিয়ে খুলনা থেকে থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত শামীমা ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ছত্তার সিকদারের মেয়ে ও শেখ আশরাফের স্ত্রী। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভাঙ্গা রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার সাকিব আকন্দ জানান, দুপুরে বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেসে কাটা পড়ে স্কুল শিক্ষিকা নিহত হন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

