গাজীপুরের টঙ্গীর হাজীর মাজার বস্তিতে সাঁড়াশি অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
শনিবার সন্ধ্যার পর সেনাবাহিনীর নেতৃত্বে ওই অভিযান শুরু হয়। এ সময় মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম জানান, মাজার বস্তির মানুষ ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। রমজানজুড়ে এই অভিযান চলবে বলেও জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

