আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমার দেশ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সোহেল চৌধুরীর পিতার ইন্তেকাল

উপজেলা প্রতিনিধি (হোসেনপুর) কিশোরগঞ্জ

আমার দেশ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সোহেল চৌধুরীর পিতার ইন্তেকাল

আমার দেশ পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল'র পিতা আসাদুজ্জামান খান চৌধুরী আজ ১১ ফেব্রুয়ারি বেলা সোয়া একটার দিকে জেলা শহরের নগুয়াস্থ 'জামান ম্যানশন' এ বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি...রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি নেত্রকোনা জেলার মদন উপজেলার গোবিন্দ শ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে তার একমাত্র ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

বুধবার বাদ এশা শহীদী মসজিদ প্রাঙ্গণে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে হয়বতনগর সাহেববাড়ি গোরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

সাংবাদিক সোহেল চৌধুরীর পিতার মৃত্যুতে কিশোরগঞ্জের সাংবাদিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন