কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ২ আহত ৩

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ২ আহত ৩

কুষ্টিয়ার মিরপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টায় উপজেলার রানাখরিয়া ঘোড়ামারা এলাকায় (কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে) এ দুর্ঘটনায় আহত হন ৩ জন। আহতদের কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন এ তথ্য নিশ্চিত করে আমার দেশকে জানান, মিরপুর উপজেলার রানাখরিয়া-ঘোড়ামারা নামক স্থানে ট্রাক ও সিএনজি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে একটি সিএনজি কুষ্টিয়া থেকে কয়েকজন যাত্রী নিয়ে ভেড়ামারা যাচ্ছিল। ঘোড়ামারার কাছে বিপরীতমুখী একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজির। এতে যাত্রী তানিয়া খাতুন ও সিএনজির চালক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন তিনজন। নিহত সিএনজির চালকের পরিচয় পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...