ধনবাড়ীতে কৃষকের খেতের কলা কেটে দিল দুর্বৃত্তরা, ক্ষতি ২ লক্ষাধিক টাকা

ধনবাড়ীতে কৃষকের খেতের কলা কেটে দিল দুর্বৃত্তরা, ক্ষতি ২ লক্ষাধিক টাকা
ছবি: আমার দেশ

টাঙ্গাইলের ধনবাড়ীর বীরতারায় রাতের আঁধারে এক কৃষকের ১ বিঘা জমির কলার কাঁদি কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে ক্ষতি হয়েছে দুই লক্ষাধিক বলে দাবি কলাচাষির।

ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার রাতে ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বীরতারা গ্রামে। সরেজমিনে দেখা যায়, বীরতারা গ্রামের কৃষক মিজানুর রহমান বিপ্লবের কলা খেতের কলার কাঁদি কেটে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ধনবাড়ী উপজেলা কৃষি অফিসের লোকজন পরিদর্শন করেছে ক্ষতিগ্রস্ত কৃষকের কলা বাগান ।

কৃষক বিপ্লব জানান, অনেক টাকা খরচ করে এক বিঘা জমিতে অনেক স্বপ্ন নিয়ে কলাবাগান করেছিলাম। কলার ভালো ফলনও হয়েছে। হঠাৎ করেই বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা বাগানের প্রায় ২ শতাধিক কলার কাদি কেটে ফেলে দিয়েছে।

আমি একেবারে পথে বসে গেছি। কলাগুলো প্রায়ই বাজার জাতের উপযোগী হয়েছিল। এর মধ্যেই শত্রুতা বশতকে কে বা কারা রাতের অন্ধকারে এমন কাণ্ড ঘটিয়েছে। আমি এই ঘটনায় অপরাধীকে দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

সেই সঙ্গে আমি কৃষি অফিস ও সরকারের কাছে সহযোগিতা কামনা করছি, যাতে পরবর্তীকালে আবারো কলা চাষ করতে পারি ও পরিবারপরিজন নিয়ে ভালোভাবে চলতে পারি। তা না হলে কোনো উপায় থাকবে না। আমি এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

স্থানীয় আবুল কালাম, হাবেল উদ্দিন, নাহিদ আলম শামীম, আলমগীর হোসেন সহ এলাকাবাসী দ্রুত অপরাধীকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির কামনা করে ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি সহায়তা দেওয়ার দাবি করেন।

ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান মাসুদ জানান, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই পরিদর্শনের জন্য বীরতারা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলামকে পাঠানো হয়েছিল।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন