হরিহরপাড়া উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সভা

হরিহরপাড়া উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সভা

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী হরিহরপাড়া উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় বিদ্যালয়ের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

উৎসব কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান লিটনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাংবাদিক দিলীপ কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেছা, সহকারী প্রধান শিক্ষক সালেহ আহমেদ, সহকারী প্রধান শিক্ষিকা ফাতেমা আক্তার, বিদ্যালয়ের প্রথম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মাহবুব হোসেন, সাইফুদ্দিন পিন্টু, মিলন সর্দার, জাকির হোসেন, মোশারফ হোসেন, সাগর, মেহেদী মঞ্জুর বকুল প্রমুখ।

সভায় বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে নানা সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী বছর ৯ জানুয়ারির নানা আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব পালন করা হবে। যেখানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেবেন। শিক্ষার্থীদের পাশাপাশি তাদের সন্তান, স্বামী-স্ত্রীও অংশ নিতে পারবেন। অনুষ্ঠানে অংশ নিতে ১০০০ টাকায় রেজিস্ট্রেশন করতে হবে। এরই মধ্যে রেজিস্ট্রেশন ফর্ম ছাড়া হয়েছে।

উৎসব কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান লিটন জানান, ফতুল্লাবাসীর গর্ব এই হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়। হাঁটি হাঁটি পা পা করে বিদ্যালয়টি আজ ৫০ বছরে পা দিয়েছে। এই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আজ রাষ্ট্রীয় নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। তারা চাইলেও স্কুলে আসতে পারে না। আমরা সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে সবাইকে নিয়ে একটা দিন বিদ্যালয়ে কাটাতে চাই। আবার ফিরে যেতে চাই হারানো শৈশবে। নিজেদের খুঁজে পেতে চাই বন্ধুদের মাঝে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন