সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি জিসান ও ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির।

বিজ্ঞাপন

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, জুলাই-আগস্ট আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্র-জনতার ওপর হামলা চালান জিসান ও তার সহযোগীরা। তাদের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন