আলফাডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

উপজেলা প্রতিনিধি, আলফাডাঙ্গা (ফরিদপুর)

আলফাডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ফরিদপুরের আলফাডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মো. নান্নু মিয়া (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। তিনি উপজেলার মালিডাঙ্গা গ্রামের মৃত ওহাব মিয়ার মেজো ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে ফিরছিলেন। পথে দ্রুতগতির মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা ১১টার দিকে তিনি মারা যান।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন