জামায়াতে ইসলামীর নায়েব আমির অধ্যাপক মো. মুজিবুর রহমান বলেছেন, আমরা বলছি আগে বিচার হবে, এরপর সংস্কার, এরপর নির্বাচন হবে। যারা বিচার চায় না, যার এখানে শুধু তাড়াতাড়ি নির্বাচন চায়, সংস্কার চায় না, আপনারা বলেন আগের মতো যদি নির্বাচন হয় এই নির্বাচনের দরকার আছে। ওইগুলোতো নির্বাচনই হয়নি।
শনিবার সকাল ৯টায় কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে অধ্যাপক মো. মুজিবুর রহমান বলেন, এটিএম আজহারুল ইসলামের বিচার একটি সুবিচার হয়েছে। যারা অন্যায়ভাবে হত্যা করেছে ওই দল ও তাদের সঙ্গে যারা জড়িত সকেলের বিচার হওয়া উচিৎ। ২০১৪ বিনা ভোট হলো, ২০১৮ দিনের ভোট রাতে হলো এবং ২০২৪ সালে নিজেরা নিজেরা ভোট দিয়ে ডামি নির্বাচন। এই সময় তিনি দাবী করেন বাংলাদেশের জনগণ নির্বাচন চাই তবে যেন তেন নির্বাচন চায় না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মদিনার আদলে ইসলামি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায় বলে তিনি কিশোরগঞ্জের ছয়টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী, ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

