‘একটি দূরদর্শী ব্যাংক’ স্লোগান সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং শাখা।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা পৌরসভার সাপ্তাহিক ভাঙ্গার খবর পত্রিকা সড়কে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে শাখাটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সী, সিনিয়র আইনজীবী জহুরুল হক মিঠুন, সমাজকর্মী মুন্সী মনিরুজ্জামান, নুরুল ইসলাম মিয়া, বিল্লাল শরীফ, নান্নু খান এবং সাংবাদিক মামুনুর রশিদ ও শাহাদাৎ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ভাঙ্গা শাখার পরিচালক কামাল হোসেন বলেন, ব্যাংকিং সেবায় সাউথইস্ট ব্যাংক সব সময় গ্রাহকবান্ধব ভূমিকা পালন করে আসছে। সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম আরও গতিশীল করতে আমরা কাজ করে যাব।
নবোদ্বোধিত এজেন্ট ব্যাংকিং শাখার মাধ্যমে ভাঙ্গা উপজেলার সাধারণ মানুষ সহজ, দ্রুত ও আধুনিক ব্যাংকিং সেবা পাবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

