নারায়ণগঞ্জ শহরে এক পুলিশ কর্মকর্তা ও তার সোর্সকে হামলার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের গলাচিপা ও আলমখান লেনের মাঝামাঝি রেললাইন সংলগ্ন থানকাপড় মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
এঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, গলাচিপা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে অনিক (২৮) ও একই এলাকার মো. হারুন শেখের ছেলে মিস্টার (২৬)।
পুলিশ জানায়, মাদক সেবন ও বিক্রয় করতে দেখে তাদের কয়েকজনকে আটক করেন এসআই মিজানুর ও আরিপুল সলাম। এসময় ৭ থেকে ৮ জন আসামি পালিয়ে যায়। কিছুক্ষণ পরে তারা লোকজন নিয়ে এসে পুলিশ সদস্যদের ওপর হামলা চালান।
তারা মব সৃষ্টি করে পুলিশ সদস্যদের ওপর হামলা করলে পুলিশ সদস্যরা দৌড়ে নিরাপদ স্থানে চলে যান। এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও ক্রাইম) তারেক আল মেহেদী বলেন, রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এসআই মিজানকে মারধরের একটি ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

