কালকিনিতে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু, দাবি স্বজনদের

কালকিনি, ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

কালকিনিতে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু, দাবি স্বজনদের
ছবি: আমার দেশ

মাদারীপুরের কালকিনিতে নুর জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহতের স্বজনদের দাবি, ভুল চিকিৎসা ও চিকিৎসকদের অবহেলার কারণেই এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

জানা গেছে, নিহত তন্নী আক্তার দক্ষিণ মাইজপাড়া গ্রামের ৩নং ওয়ার্ডের জিয়া খানের মেয়ে। স্বামী আল আমিন হাওলাদার দক্ষিণ মাইজপাড়া এলাকার বাসিন্দা। সোমবার তন্নি আক্তারকে মজিদ বাড়ি ভুরঘাটা নূর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ডা. মুসলিমা জাহান অসি তত্ত্বাবধানে সিজারিয়ান সম্পন্ন করা হয়। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে প্রসূতি মায়ের অবস্থার অবনতি হলেও ক্লিনিক কর্তৃপক্ষ যথাযথ চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হয়। পরে অবস্থার আরো অবনতি হলে তন্নি আক্তার (২২)-এর মৃত্যুর ঘটনা ঘটে।

ঘটনার পর স্বজনদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে কালকিনি থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নিহতের স্কজনরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে নুর জেনারেল হাসপাটালের মালিক মীর গোলাম ফারুক আমার দেশের প্রতিনিধিকে মুঠোফোনের জানান বাচ্চা ওপেন হওয়ার পরে রোগীর স্টকজনিত কারণে মৃত্যু হতে পারে।

স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের তদন্তসাপেক্ষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলে জানা গেছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...