জুলাইযোদ্ধা ফয়সালের ক্ষোভ বঞ্চনা আর অসমাপ্ত লড়াই

জুলাইযোদ্ধা ফয়সালের ক্ষোভ বঞ্চনা আর অসমাপ্ত লড়াই
ফাইল ছবি

অনেক স্বপ্ন নিয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন ফয়সাল। আওয়ামী সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে গুরুতর আহত এ যুবক এখনো ক্ষত বয়ে বেড়াচ্ছেন। ফ্যাসিবাদ পতনের দুবছর হয়ে গেলেও টাকার অভাবে আজও অপারেশন করাতে পারেননি ফয়সাল। এমনকি জুলাইযোদ্ধার স্বীকৃতিও মেলেনি। চিকিৎসকরা ফয়সালকে দ্রুত অপারেশনের পরামর্শ দিলেও আর্থিক অনটন তার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। ফয়সাল বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানের সময় ৩ আগস্ট দুপুর সাড়ে ১২টায় ফতুল্লার পঞ্চবটি মোড় থেকে বিশাল মিছিল নিয়ে অন্যদের সঙ্গে আমিও ফতুল্লার দিকে যাচ্ছিলাম। থানা গেটের সামনে পৌঁছামাত্র যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর সন্ত্রাসীরা আমাকে কুপিয়ে জখম করে। তারা মৃত ভেবে আমাকে বাজারের ভেতরেই ফেলে চলে যায়। পরে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে আসি। আমার হাতে আটটি ও মাথায় চারটি সেলাই আছে।’

শারীরিক কষ্টের পাশাপাশি সরকারি স্বীকৃতি না পাওয়ার বেদনাও প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায় তাকে। জন্ম নিবন্ধনের প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতার কারণে তিনি সরকারি দপ্তরে জুলাইযোদ্ধা হিসেবে নাম নিবন্ধন করতে পারেননি। ফলে সরকারি গেজেটেও ওঠেনি তার নাম। মেলেনি কোনো আর্থিক সহায়তা কিংবা চিকিৎসা সুবিধাও।

বিজ্ঞাপন

ফয়সালের অভিযোগ, যারা আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন, তাদের অনেকেই বিভিন্ন ধরনের সহায়তা পেয়েছেন। অথচ তিনি আজও রাষ্ট্রের স্বীকৃতি থেকে বঞ্চিত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন