‘স্বৈরাচারের দোসর ছাড়া যে কেউ বিএনপির সদস্য হতে পারবে’

‘স্বৈরাচারের দোসর ছাড়া যে কেউ বিএনপির সদস্য হতে পারবে’

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি সভাপতি শরীফুল আলম বলেছেন, শুধুমাত্র স্বৈরাচারের দোসর ছাড়া যে কেউ বিএনপির সদস্য হতে পারবে । তবে কোনো দাগী , সন্ত্রাসী ও বিতর্কিত ব্যক্তি সদস্য হতে পারবে না ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি হলে বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শরীফুল আলম বলেন, বিএনপির এই সদস্য সংগ্রহ অভিযান শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ নয়, এটি মানুষের হৃদয়ে বিএনপিকে পৌঁছে দেওয়ার এক ঐতিহাসিক প্রয়াস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি পিপি জালাল উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন আকিল, সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল ও সাধারণ সম্পাদক ইসরাইল মিয়া । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির ও অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে নতুন সদস্যদের ও পুরাতন সদস্যদের মাঝে ফরম বিতরণ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন