মধুপুরে বৃদ্ধাকে নৃশংসভাবে হত্যা, স্বর্ণালংকার ও টাকা লুট


মধুপুরে বৃদ্ধাকে নৃশংসভাবে হত্যা, স্বর্ণালংকার ও টাকা লুট
ছবি: আমার দেশ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় নিজ বাড়ি থেকে জালেমন (৬৫) নামে এক বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাতে এ ঘটনা জানাজানি হয়। নিহত জালেমন উপজেলার শোলাকুড়ি দিঘিরপাড় এলাকার মৃত আইজউদ্দিনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় তিনি নিজ ঘরে একা ছিলেন। এ সুযোগে কে বা কারা ঘরে প্রবেশ করে লোহাজাতীয় কোনো বস্তু দিয়ে তার মাথায় আঘাত করে হত্যা করে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

স্থানীয় রাতুল মুন্সি জানান, শুক্রবার রাতে প্রতিবেশীরা জালেমনের ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।

অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল জানান, ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

তিনি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন