আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

আমার দেশ অনলাইন

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জের বি ব্রাদার্সের শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন। শনিবার সকাল থেকে এই অবরোধের ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দূরপাল্লার যানবাহনসহ স্থানীয় পরিবহনগুলো আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।

শ্রমিকেরা জানান, কারখানাটিতে ২ হাজারের বেশি শ্রমিক-কর্মচারী কাজ করেন। তারা ২০২৫ সালের ডিসেম্বর এবং ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। মালিকপক্ষ কয়েক দিন ধরে আশ্বাস দিয়ে তালবাহানা করছে।

বিজ্ঞাপন

প্রতিবাদকারী শ্রমিকদের আটকে রেখে নির্যাতন ও ছাঁটাইয়ের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তারা। এ নিয়ে গত কয়েক দিন ধরে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে বিরোধ চলছিল।

জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে শ্রমিকেরা কারখানার ভেতরে কাজে যোগ না দিয়ে সকাল সাড়ে ৮ থেকে বিক্ষোভ শুরু করেন। পরে বেলা সাড়ে ১০টার দিকে রূপগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পুলিশ শ্রমিক ও মালিকপক্ষকে নিয়ে কয়েক দফা সমঝোতার বৈঠক করেন। কিন্ত বকেয়া বেতন, শ্রমিক নির্যাতন বন্ধ ও ছাঁটাইয়ের বিষয়ে চূড়ান্ত মীমাংসা না হওয়ায় শ্রমিকেরা এখনো সড়ক অবরোধ করে রেখেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন