নরসিংদীতে নৌকা বাইচ দেখতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নরসিংদীতে নৌকা বাইচ দেখতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নরসিংদীর শিবপুরে সহপাঠী ও বন্ধুদের সঙ্গে নৌকা বাইচ দেখতে গিয়ে পানিতে ডুবে তানভীর (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শিবপুর উপজেলার ঐতিহ্যবাহী আড়িয়াল খাঁ নদীতে স্থানীয় যশোর বাজার কমিটির উদ্যোগে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতা চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত তানভীর নরসিংদীর রায়পুরা উপজেলার ফুলদী গ্রামের হক মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ওসি মো. কোহিনুর মিয়া।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বন্ধুদের সঙ্গে আনন্দ-উদ্দীপনা নিয়ে আড়িয়াল খাঁ নদীর তীরে নৌকা বাইচ দেখতে আসে তানভীর। প্রতিযোগিতা উপভোগ করার একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীর পানিতে পড়ে তলিয়ে যায়। তাকে সঙ্গে দেখতে না পেয়ে বন্ধুরা ও আশপাশের উপস্থিত দর্শনার্থীরা তাৎক্ষণিক খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে নদী থেকে উদ্ধার করা হলেও চিকিৎসকের কাছে নেওয়ার আগেই শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন