১৫ বছর পর শোলাকিয়ায় ইমামতি করবেন মুফতি সাইফুল্লাহ

১৫ বছর পর শোলাকিয়ায় ইমামতি করবেন মুফতি সাইফুল্লাহ

প্রায় ১৫ বছর পর আবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।

রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিচালনা কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি কিশোরগঞ্জের ডিসি ফৌজিয়া খান।

বিজ্ঞাপন

তিনি জানান, শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার ঈদুল ফিতরের ১৯৮তম জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের। ঈদ জামাত শুরু হবে সকাল ১০টায়।

জানা গেছে, ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত শোলাকিয়া ঈদগাহ ময়দানের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। কিন্তু ২০০৯ সালের ২ সেপ্টেম্বর স্থানীয় আওয়ামী লীগের চাপে তাকে সরিয়ে দেন তৎকালীন জেলা প্রশাসক। একই সঙ্গে নিয়ম না মেনে ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান মাওলানা মাসউদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন