আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকুন্দিয়ায় জাল ভোট দিতে আসায় যুবকের দুই বছরের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, (পাকুন্দিয়া) কিশোরগঞ্জ

পাকুন্দিয়ায় জাল ভোট দিতে আসায় যুবকের দুই বছরের কারাদণ্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাল ভোট দিতে আসায় ওমর ফারুক (১৮) নামে এক যুবককে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে ওই যুবককে ওই দণ্ডাদেশ দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল।

বিজ্ঞাপন

ভ্রমমাণ আদালতের তথ্যটি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।

দণ্ডপ্রাপ্ত ওই যুবক পাকুন্দিয়া পৌরসদরের চরপাকুন্দিয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

জানা গেছে, পৌরসদরের ১০৫নং চরপাকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে আটক হন ওই যুবক। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন