ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) অধীন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ মৌজায় ডিপো এক্সেস করিডর নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণে প্রায় ৫ কোটি টাকা আত্মসাতে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার ওই মামলা করা হয়েছে। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক জানায়, আসামি রিয়াজ উদ্দীন জমির মূল দলিল হারিয়ে গেছে বলে রূপগঞ্জ থানায় পাঁচটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর তিনি সাব-রেজিস্ট্রার অফিস থেকে ওই দলিলগুলোর সার্টিফায়েড কপি উত্তোলন করে জমা দেন এবং ক্ষতিপূরণের অর্থ উত্তোলন করেন। জমিগুলো এর আগেই সোনালী ব্যাংকের কাছে বন্ধক রাখা হয়েছিল এবং বন্ধকী দলিলগুলো এখনো সক্রিয় রয়েছে। তবুও ভুয়া তথ্য দিয়ে প্রতারণার আশ্রয়ে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়। এ ঘটনায় মো. রিয়াজ উদ্দীনের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় মামলা অনুমোদন দিয়েছে কমিশন।
প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করায় মো. রিয়াজ উদ্দীনের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

