আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফোনবুথের উদ্বোধন করলেন সুলতান সালাউদ্দিন টুকু

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

ফোনবুথের উদ্বোধন করলেন সুলতান সালাউদ্দিন টুকু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল–৫ (সদর) আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর থেকেই ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন এই আসনের প্রার্থীরা ও তাঁদের নেতা-কর্মীরা।

উঠান বৈঠক, মতবিনিময় সভা, সৌজন্য সাক্ষাৎ ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সকল প্রার্থী। ভোটারদের কাছ থেকে নানা সমস্যা ও সংকটের কথা শুনছেন এবং সমাধানে কাজ করার আশ্বাস দিচ্ছেন সব প্রার্থীই।

বিজ্ঞাপন

টাঙ্গাইল-৫ আসনে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের পাশাপাশি টাঙ্গাইলের সার্বিক উন্নয়ন ও পরিবর্তনের লক্ষ্যে নিজের ২৩ দফা উন্নয়ন পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরছেন সুলতান সালাউদ্দিন টুকু। তার উন্নয়নের অঙ্গীকার প্রকাশ করার প্রেক্ষিতে ভোটারদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি করেছে।

মঙ্গলবার দাইন্না ইউনিয়নে সুলতান সালাউদ্দিন টুকু জনতার সংযোগ নামে একটি ফোনবুথের উদ্বোধন করেন। এই ফোনবুথ থেকে স্থানীয় জনগণ সরাসরি সুলতান সালাউদ্দিন টুকু সংসদ সদস্য নির্বাচিত হলে যেকোনো সমস্যা নিয়ে সরাসরি কথা বলতে পারবেন। পর্যায়ক্রমে টাঙ্গাইল–৫ (সদর) আসনে মোট ২৪টি ফোনবুথ স্থাপন করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন