ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। গোমতী সেতুর ঢালে ট্রাক বিকল হওয়ায় এই যানজট শুরু হয়। এতে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।
বিজ্ঞাপন
ভবেরচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় গোমতী সেতুর ঢালে কুমিল্লাগামী একটি ট্রাক বিকল হওয়ায় যানজট সৃষ্টি হয়। ট্রাকটি সরিয়ে নেওয়ার কাজ চলছে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, যানজট নিরসনে কাজ চলছে। ট্রাক সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা সেখানে আছেন। আশা করি কিছুক্ষণের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

