খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবচরে বিএনপির ইফতার মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবচরে বিএনপির ইফতার মাহফিল

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার তৃণমূল বিএনপি নেতা কর্মী উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

মাদারীপুর-১ (শিবচর) আসনের ২০১৮ সালে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং আগামী সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু'র পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর নির্বাচনী এলাকা মাদারীপুরের শিবচরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে এই ইফতারের আয়োজন করা হয়।

শিবচর 2

মাদারীপুর জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বলেন, আমি ২০১৮ সালের নির্বাচনে মাদারীপুর -১ বিএনপির মনোনীত প্রার্থী ছিলাম। আমি সাধারণ মানুষের সুখ দুঃখের সময় পাশে ছিলাম। আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ হয়ে দেশে ফেরত আসতে পারে।

এ সময় বিএনপির জেলা বিএনপির নেতা কবির কাজী, মিজানুর রহমান মুরাদ, নেত্রী নাদিরা মিঠু চৌধুরী, আব্দুল হান্নান মিয়া উপস্থিত ছিলেন। এছাড়াও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি সোহেল রানা, শিবচর উপজেলা বিএনপির জহের গোমস্তা, আজমল হুদা চৌধুরী ইথু, হেমায়েত হোসেন খান, শামিম চৌধুরী, সাংবাদিক নেতা আবুল হোসেন হৃদয়, জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা কুতুব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান মিলন সদস্য সচিব মনজিল রহমান সিহাব,শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাওন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুর রহমান,যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান সহ উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন