বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে রাজবাড়ী জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট ও বালিয়াকান্দি উপজেলার কর্মরত সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। রাজবাড়ীর বিভিন্ন উপজেলাতে মাদক প্রতিরোধের দিক নির্দেশনা প্রদান করেন তিনি।
এ ছাড়া কৃষি, প্রাণী সম্পদ, স্বাস্থ্যসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন, কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ সহ বিভিন্ন দপ্তর প্রধানগণ বক্তব্য রাখেন। রাজনৈতিক দলের নেতা কর্মী, সুধীজন ও উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

