আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাভারে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার

স্টাফ রিপোর্টার, সাভার

সাভারে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার

সাভারে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস অংকুর প্রকল্পের আয়োজনে সেমিনারে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরির কর্মকর্তা, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়।

বিজ্ঞাপন

সোমবার আয়োজিত অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজকর্মী মানছুরা সুলতানা।

সভায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, পানি পয়ঃনিষ্কাশন, হাত ধোয়ার সঠিক নিয়ম ও উপকারিতা এবং খাবার সম্পর্কিত স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী ফিরোজ মিয়া, সম্রাট হোসেন, এনজিওকর্মী হোসনে আরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: