আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যমুনা সেতুতে চারদিনে ১৩ কোটি টাকার টোল আদায়

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

যমুনা সেতুতে চারদিনে ১৩ কোটি টাকার টোল আদায়

ঈদযাত্রায় গত চারদিনে (১৬ থেকে ২০ মার্চ) যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৭৯৫ পরিবহন। এতে মোট টোল আদায় হয়েছে ১৩ কোটি ৩১ লাখ ৪০ হাজার ৪৫০ টাকা।

বিজ্ঞাপন

এদিকে বুধবার রাতে বৃষ্টি থাকায় মহাসড়কে যাত্রীদের চাপ কম দেখা যায়। ফলে ১৯ মার্চ বৃহস্পতিবার সকাল থেকেই যাত্রী এবং পরিবহনের ব্যাপক চাপ পড়ে মহাসড়কে। এদিকে যমুনা সেতুর উপর প্রায় ১৫টি পরিবহন বিকল হয়ে পড়লে সেগুলো অপসারণ করতে সময় লেগে যায় ফলে যমুনা সেতু থেকে নগরজলফৈ বাইপাস পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকায় সৃষ্টি হয় ধীরগতি এবং থেমে থেমে যানজট। এতে ভোগান্তিতে পড়ে নারী-শিশু ও সাধারণ যাত্রীরা।

এ বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ব্যাপক প্রস্ততি রাখা হয়েছে। সেতুর উপর পরিবহন বিকল হয়ে পড়ায় যাত্রীদের ভোগান্তি হয়েছে। এছাড়া বৃষ্টি থাকায় মোটরসাইকেল দূর্ঘনা বেশি হয়েছে হয়ে সেতুতে পরিবহনে বিঘ্ন ঘটেছে। বিগত ঈদের তুলনায় এবারের ঈদ যাত্রায় সর্বোচ্চ পরিবহন পারাপার হয়েছে এতে টোল আদায় বেশি হয়েছে। ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুই পাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে। আমরা সার্বক্ষণিক টোল বুথ চালু করার চেষ্টা করছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন