সংরক্ষিত আসনে এমপি মনোনীত হেলেন জেরিন খান

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

সংরক্ষিত আসনে এমপি মনোনীত হেলেন জেরিন খান
ছবি. আমার দেশ

সংরক্ষিত মহিলা আসনে বিএনপি থেকে সংসদ সদস্য (এমপি) হিসেবে হেলেন জেরিন খানের মনোনয়ন ঘোষণার পর মাদারীপুর-২ (সদর-রাজৈর) আসনজুড়ে আনন্দ-উচ্ছ্বাসের ঢেউ ছড়িয়ে পড়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে দলীয়ভাবে সংরক্ষিত মহিলা আসনের এমপিদের নাম ঘোষণা করা হলে মুহূর্তেই এ খবর রাজৈরসহ পুরো জেলায় ছড়িয়ে পড়ে।

দলীয় সূত্রে জানা গেছে, হেলেন জেরিন খান বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহশিক্ষাবিষয়ক সম্পাদক এবং মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতি, সাংগঠনিক কার্যক্রম, সামাজিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে তিনি সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

বিজ্ঞাপন

মনোনয়ন ঘোষণার পর রাজৈর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বইতে দেখা যায়। মিছিল, মিষ্টি বিতরণ এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে অসংখ্য পোস্ট দেওয়া হচ্ছে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, সৎ, সাহসী ও ত্যাগী নেতৃত্ব হিসেবে হেলেন জেরিন খান দীর্ঘদিন ধরে তৃণমূলের আস্থা অর্জন করেছেন। তাকে এমপি হিসেবে দেখার দাবি ছিল অনেক দিনের, আর এই মনোনয়নের মাধ্যমে সেই প্রত্যাশা কিছুটা পূরণ হয়েছে বলে তারা মনে করেন।

এলাকাবাসীর আশা, তার নেতৃত্বে মাদারীপুর-২ আসনের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূলের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে।

প্রতিক্রিয়ায় হেলেন জেরিন খান বলেন, দলের আস্থা ও জনগণের ভালোবাসার প্রতিদান দিতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। নারীর অধিকার, শিক্ষার বিস্তার এবং স্থানীয় উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এদিকে, তার মনোনয়নকে কেন্দ্র করে মাদারীপুরসহ রাজৈরে বিভিন্ন স্থানে আনন্দ-উল্লাস, মিষ্টি বিতরণ এবং শুভেচ্ছা বিনিময় এখনো অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন