মাদারীপুর-৩ আসনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, বৈধ ৪

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুর-৩ আসনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, বৈধ ৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাচাই বাছাইয়ে মাদারীপুর-৩ আসনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী হলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ-এর আমিনুর ইসলাম ও স্বতন্ত্র পদে মো. আসাদুজ্জামান। এছাড়া এ আসনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

শনিবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে যাচাই বাছাই শেষে জেলা রিাটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম এ ঘোষাণা দেন।

বিজ্ঞাপন

জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন করা হয়েছে।

এ আসনটিতে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে ৪ জনের কাগজপত্র সঠিক পাওয়া যাওয়ায় তাদেরগুলো গৃহীত হয়েছে।

তবে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এক শতাংশ ভোটারদের যে সম্মতি দেওয়া হয়েছে সেগুলো সঠিক না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুজ্জামান ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ-এর আমিনুর ইসলামের দলীয় মনোনয়নের কাগজে গরমিল পাওয়ায় তাদের দুই জনের মনোনয়ন বাতিল করা হয়। তবে তারা চাইলে নিয়ম অনুযায়ী প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

বৈধ ৪ প্রার্থী হলেন বিএনপির আনিসুর রহমান, জামায়াতের মো. রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের মো. আজিজুল হক ও বাংলাদেশ সুপ্রিম পার্টির নিতাই চক্রবর্ত্তীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন