মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের দিগনগর এলাকায় একটি ট্রাকের ধাক্কায় রেজাউল আলম (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দিগনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল আলম মুকসুদপুর উপজেলার বড় বনগ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুকসুদপুর থেকে টেকেরহাটে যাচ্ছিলেন রেজাউল আলম। এ সময় একটি অজ্ঞাত ট্রাক তাকে পেছনের দিকে ধাক্কা দিলে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই রেজাউলের মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ও সার্জেন্ট আজাদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন