ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

এ কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তর, ইউনিয়ন পরিষদ, মাধ্যমিক বিদ্যালয়, স্বেচ্ছাসেবী সংস্থা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা সম্মিলিতভাবে অংশ নেন।

অভিযানের আওতায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ কার্যালয়, সড়ক ও এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং মশাবাহিত রোগ প্রতিরোধে সর্বসাধারণকে সচেতন করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে কেবল প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; এর জন্য সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এই লক্ষ্য অর্জনে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে নানা কর্মসূচি অব্যাহত রাখা হবে।

সম্মিলিত এই উদ্যোগের ফলে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত হওয়ার পাশাপাশি ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন