সাটুরিয়ায় আ.লীগ ও শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)

সাটুরিয়ায় আ.লীগ ও শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের নেতা আলাল উদ্দিন আলাল ও শ্রমিক লীগ নেতা ঝন্টু চন্দ্র সরকারকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।

রোববার রাতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আলাল ও ঝন্টুকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। কামতা গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে আলাল উদ্দিন ধানকোড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি। খল্লী ধানকোড়া গ্রামের মৃত নিমাই চন্দ্র সরকারের ছেলে ঝন্টু চন্দ্র সরকার তিন ওয়ার্ডে শ্রমিক লীগের সহ সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের পর ১৩ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিজয় মিছিলের সময় দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় ভাঙচুর ও আগুন দেয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অপরদিকে এ ঘটনাকে কেন্দ্র করে ৭ সেপ্টেম্বর বিএনপির নেতা মো. শাহিন খান আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৩৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে সাটুরিয়া থানায় মামলা করেন।

সাটুরিয়া থানার এসআই আরিফ খান জানান, দড়গ্রাম বিদ্যালয়ের মামলার সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন