আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফরিদপুর-৪ আসনে ২৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)

ফরিদপুর-৪ আসনে ২৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ
ছবি: সংগৃহীত।

ফরিদপুর-৪ (সদরপুর) আসনের আংশিক ফলাফলে এগিয়ে রয়েছে ধানের শীষ প্রতীক। এ আসনে মোট ভোটকেন্দ্র সংখ্যা ৬৮টি। এর মধ্যে ২৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ শহিদুল ইসলাম পেয়েছেন ১২ হাজার ৮৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে এ, এ, এম মুজাহিদ বেগ পেয়েছেন ৭ হাজার ২২৬ ভোট। অপরদিকে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোঃ সরোয়ার হোসাইন পেয়েছেন ৬ হাজার ১৫ ভোট।

আংশিক ফলাফলে দেখা যাচ্ছে, ধানের শীষ প্রতীক উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে। তবে এখনও ৪৩টি কেন্দ্রের ফলাফল বাকি থাকায় চূড়ান্ত ফলাফলে পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...