সব মানুষের কল্যাণে আমাদের কাজ করতে হবে: জামায়াত আমির

সব মানুষের কল্যাণে আমাদের কাজ করতে হবে: জামায়াত আমির
পথসভায় জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব মানুষের কল্যাণে আমাদের কাজ করতে হবে। যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুত সহযোগিতা পৌঁছে দেওয়া জামায়াতের প্রত্যেক কর্মীর নৈতিক দায়িত্ব।

বিজ্ঞাপন

বরিশালে বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে শনিবার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলায় সংক্ষিপ্ত পথসভায় এ বক্তব্য দেন। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা এলাকায় তাকে স্বাগত জানান স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা।

তিনি আরো বলেন, জনসেবাকে রাজনীতির অন্যতম প্রধান অনুষঙ্গ হিসেবে গ্রহণ করতে হবে। মানবিকতা, ন্যায়বিচার ও মানুষের আস্থা অর্জনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

পথসভায় ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন হেলাল, কালকিনি উপজেলা আমির মাওলানা এনামুল হক, কালকিনি পৌর আমির মাওলানা রফিকুল ইসলাম এবং ডাসার উপজেলা আমির মাওলানা আব্দুস সালাম।

এ ছাড়া কালকিনি পৌর মেয়র পদপ্রার্থী হাসান জামান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জাকির হোসেন মোল্লা, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলামসহ কালকিনি ও ডাসার উপজেলা এবং পৌর জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন