জুলাইযোদ্ধাসহ আলেমদের মুক্তির দাবিতে নরসিংদীতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, নরসিংদী

জুলাইযোদ্ধাসহ আলেমদের মুক্তির দাবিতে নরসিংদীতে মানববন্ধন

নরসিংদীতে জুলাই আন্দোলন থেকে গ্রেপ্তারকৃত আলেমদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সর্বস্তরের মুসলিম জনতা। শুক্রবার জুমার নামাজের পর দুপুর ২টায় নরসিংদী প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নরসিংদীর কয়েকজন আলেমকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। তারা দাবি করেন, মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী, মাওলানা আইনুল হক কাসেমী ও মাওলানা আব্দুল্লাহ আল মামুনসহ আটককৃত সবাই নিরপরাধ এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।

বিজ্ঞাপন

বক্তারা অবিলম্বে এসব আলেমদের নিঃশর্ত মুক্তি এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আয়োজকরা জানান, নিরপরাধ ব্যক্তিদের মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদীর ইটাখোলা এলাকা থেকে ঢাকার ডিবি পুলিশ গ্রেপ্তার করে। একই দিনে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে মাওলানা আইনুল হক কাসেমীকে সাদা পোশাকে তুলে নেওয়া হয়। পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়, যার মধ্যে গণমাধ্যম কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগও রয়েছে।

অন্যদিকে, ২০২৩ সালের মে মাসে মুফতি আব্দুল্লাহ আল মামুনকে গুমের অভিযোগে তুলে নেওয়া হয় এবং পরে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০২৫ সালের ডিসেম্বরে জামিন পেলেও তাকে মুক্তি দেওয়া হয়নি; বরং বিশেষ ক্ষমতা আইনে পুনরায় আটকাদেশ দেওয়া হয়। সর্বশেষ গত ৯ এপ্রিল পুনরায় জামিন হলেও এখনো তার মুক্তি মেলেনি বলে অভিযোগ করেন বক্তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দ্রুত তাদের মুক্তি নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন