আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপি এমপির উপস্থিতিতে যুবলীগ নেতার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সঞ্চালনায় সমালোচনার ঝড়

উপজেলা প্রতিনিধি, ধামরাই (ঢাকা)

বিএনপি এমপির উপস্থিতিতে যুবলীগ নেতার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সঞ্চালনায় সমালোচনার ঝড়

ঢাকার ধামরাই উপজেলাতে ঈদ পরবর্তী এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুনর্মিলনীতে বিএনপি নেতাদের উপস্থিতির মধ্যে যুবলীগ নেতার সঞ্চালনা ঘিরে এলাকায় ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে।

ঐতিহ্যবাহী রাজাপুর আদর্শ সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই-২০ আসনের বিএনপির নবনির্বাচিত এমপি আলহাজ্ব তমিজ উদ্দিন। প্রধান বক্তা হিসেবে ছিলেন সাবেক সংরক্ষিত নারী আসনের এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

বিজ্ঞাপন

তবে অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী যুবলীগের কার্যকরী সদস্য মো. মাকসুদুল হক খান মিরাজ, যিনি ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি বেনজির আহমদ-এর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, যেখানে অনুষ্ঠানের ব্যানারে বিএনপির শীর্ষ নেতারা অতিথি হিসেবে উপস্থিত, সেখানে ভিন্ন রাজনৈতিক দলের একজন নেতাকে সঞ্চালনার দায়িত্ব দেওয়া কতটা সমীচীন।

এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা বলছেন, বিষয়টি রাজনৈতিকভাবে সংবেদনশীল হওয়ায় এ ধরনের আয়োজন নিয়ে আরও সতর্ক হওয়া প্রয়োজন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন