কিশোরগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল

নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, হত্যার হুমকি, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি—এনসিপি।

বিজ্ঞাপন

রোববার দুপুরে শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে এনসিপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান, জেলা এনসিপির আহ্বায়ক শেখ খায়রুল কবীর, সাংগঠনিক সম্পাদক হাফেজ ইকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল প্রিন্সসহ অন্যরা।

এ সময় বক্তারা অবিলম্বে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তারা।

পরে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন