টঙ্গীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

টঙ্গীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। বুধবার আইনগত প্রক্রিয়া শেষে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন— টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগের নেতা দুলাল মিয়া (৫০), গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী আলমগীর হোসেন (৩০), টঙ্গী পূর্ব থানা যুবলীগের সদস্য মো. সেলিম (৪২) এবং ৪২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনিসুজ্জামান মিলন (৫৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের এই চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার গাজীপুর আদালতে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, “মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকেলে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন