সিরাজগঞ্জ সদর উপজেলায় শহীদ এম মনসুর আলী স্টেশন এলাকায় সিল্ক সিটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের সদস্য ও রেলওয়ের লোকজন উদ্ধার কাজ শুরু করেছে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা দিয়েছে।
এ ঘটনায় বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে, ফলে দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী।
মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিটের দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সদান্দপুর এলাকায় শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছানোর পর হঠাৎ সিল্কসিটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। তাৎক্ষণিকভাবে ট্রেনটির শিকল টেনে গতি থামানো হলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
যমুনা সেতু পশ্চিম (সয়দাবাদ) রেলস্টেশনের স্টেশন মাস্টার মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। মনসুর আলী স্টেশনে প্রবেশের সময় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। লাইনচ্যুত বগি উদ্ধার করে রেলপথ সচল করতে উদ্ধারকারী দল কাজ করছে। উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
যাত্রী আরিফা খাতুন বলেন, আমি রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিলাম। বেলা
সোয়া ১১টার দিকে হঠাৎ ট্রেননটি ঝাকি দিয়ে ওঠে। আমরা ভয় পেয়ে আল্লাহ নাম নিতে শুরু করি। ট্রেনটি একদিকে হেলে পড়ে। ট্রেনটি থেমে গেলে দ্রুত নেমে পড়ি। ২ ঘন্টা হলো ষ্টেশনে বসে আছি
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-56a12a.jpg)