টাঙ্গাইলে বাস-বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলে বাস-বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাত ১০টার দিকে মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মধুপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে জামালপুরগামী একটি যাত্রীবাহী বাস রক্তিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় তিনজনে।

মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান জানান, দুর্ঘটনার পর আহত অবস্থায় অন্তত ২০ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয় এবং চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান।

নিহত তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

মধুপুর থানার ওসি এ কে এম ফজলুল হক জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন