আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১৬ মাস পর শামীম ওসমানসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

১৬ মাস পর শামীম ওসমানসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাফসিন আহমেদ জিসান নামে এক তরুণ আহতের ঘটনায় ১৬ মাস পর সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমিরি ওসমানসহ ৮০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

আদালতের নির্দেশে গত বুধবার (৫ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছর ১৮ জুলাই দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন নাফসিন আহমেদ জিসান (১৯)। পরে চলতি বছরের ১৯ সেপ্টেম্বর আহত জিসান নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করে সংশ্লিষ্ট থানাকে মামলা রেকর্ড করার নির্দেশ দেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, আদালতের নির্দেশে হত্যা চেষ্টার মামলা রেকর্ড করা হয়েছে। বাদী জিসান গত বছরের জুলাই মাসের আন্দোলনে আহত হয়েছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন