চাঁদা দাবি ও দোকান ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

চাঁদা দাবি ও দোকান ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

চাঁদা দাবি ও দোকান ভাঙচুরের অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সালাউদ্দিন (৫৫) সিদ্ধিরগঞ্জের ১নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

রোববার দুপুরে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক।

‎এর আগে, ভুক্তভোগী মো. আজিজুল হক শুক্রবার ওই বিএনপি নেতার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, তিনি এক মাস অসুস্থ থাকায় চাঁদা দিতে পারেননি । শুক্রবার সালাউদ্দিনসহ ৭-৮ জন এসে তাকে গালিগালাজ ও মারধর করেন। এ সময় প্রায় ৮০ হাজার টাকার ফল নষ্ট করে দোকান ভাঙচুর করা হয়।

আজিজুল হক জানান, অভিযুক্তরা তাকে ও তার সন্তানকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। ফলে তিনি চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক বলেন, ফল বিক্রেতার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...