তুরাগে নির্বাচনি গণমিছিল

মানুষের অধিকার প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লায় ভোট দিন: অধ্যক্ষ আশরাফুল

মানুষের অধিকার প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লায় ভোট দিন: অধ্যক্ষ আশরাফুল

মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-১৮ আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন দল ও ব্যক্তি ক্ষমতায় ছিলেন, কিন্তু মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হননি। তুরাগ থানার রাস্তাঘাটের বেহাল অবস্থা দেখে বোঝা যায়, তুরাগের মানুষ কত কষ্টে আছে। আমরা নির্বাচিত হলে তুরাগের রাস্তাঘাটসহ অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

শুক্রবার বাদ জুমা তুরাগ থানা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনি গণমিছিলে তিনি এসব কথা বলেন। উত্তরা ১০ নম্বর সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে ফুলবাড়িয়া, সিরাজ মার্কেট, রানাভোলা, কামারপাড়া, গুলগুলাইর মোড় হয়ে চেয়ারম্যান বাড়ির সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল হক আরও বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই—যে বাংলাদেশ সন্ত্রাস, চাঁদাবাজি, ধান্দাবাজি ও দুর্নীতি থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ। তিনি দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।

উত্তরা পশ্চিম অঞ্চল সহকারী পরিচালক মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং তুরাগ মধ্য থানা আমির গাজী মনির হোসাইনের পরিচালনায় মিছিল-পরবর্তী সমাবেশে আরও উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম আমির মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব আমির মাহফুজুর রহমান, খিলক্ষেত পশ্চিম আমির হাসনাইন আহমেদ, তুরাগ দক্ষিণ আমির আবু বকর সিদ্দিক, তুরাগ উত্তর আমির আলী হোসাইন, তারিক, কামরুল, মুহিবুল্লাহসহ অন্যান্য নেতারা।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন