বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যারা জুলাই আন্দোলনের সুফল পাচ্ছেন, উপদেষ্টাসহ বড় বড় পদ পাচ্ছেন, এমনকি রাজনৈতিক দল গড়ে তুলছেন, তাদের উচিত শহীদদের পরিবারের আরো বেশি খোঁজখবর নেওয়া।
যারা এত এত কাজের ফিরিস্তি তুলে ধরছেন! যাদের রক্তের ওপর এই অন্তর্বর্তী সরকার- শহীদদের লিস্ট তাদের কাছে নেই কেন? যাদের রক্তের ওপর আজকের সরকার এবং আমরা রাজনীতি করার সুযোগ পেয়েছি। বিএনপি ক্ষমতায় এলে জুলাই-আগস্টে শহীদ এবং আহতদের সবার পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র।
শুক্রবার সদর উপজেলার মেহেরপারা ইউনিয়নের চৌয়া এলাকার চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আরমানের পরিবারের লোকজনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় শহীদ আরমান মোল্লার পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি তাদের সর্বোচ্চ লেখাপড়ার দায়িত্বভার গ্রহণ করা হয়। এ সময় আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা, আহবায়ক, সদস্যসচিব ও সদস্যসহ বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

