আওয়ামী লীগের দোসরদের জন্য কোনো আইনজীবী যেন জামিনের জন্য কোর্টে না দাঁড়ায় সে আহবান করেছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। তিনি বলেন, ফ্যাসিবাদ সরকারের আমলে যে আন্দোলন সংগ্রাম করেছি সেখানে আইনজীবীদের ভূমিকা ছিল অপরিসীম।
রোববার বিকেলে গাজীপুর ল কলেজের এডহক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
মঞ্জুরুল করিম রনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি, সে সময়ে আমরা কতোটা অত্যাচার নির্যাতন সহ্য করেছি গত ১৭ বছর। এই ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে, সে দিকে সতর্ক থেকে লক্ষ্য রাখতে হবে। আওয়ামী লীগের অসংখ্য দোসররা এখনও বাইরে আছে ঘুরাফেরা করছে তাদের এখনো গ্রেপ্তার করা হয়নি। যারা গ্রেপ্তার হয়েছে তাদের পক্ষে অনেক আইনজীবী দাঁড়াচ্ছেন, সে দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এসব দোসরদের জন্য কোনো আইনজীবী যেন কোর্টে না দাঁড়ায় তাদের জামিনের জন্য, কারণ এরা আমাদের দলের নেতাকর্মীদের ওপর যে অত্যাচার নির্যাতন হয়েছে তখন কাউকেই জামিন দেয়নি। বরং একের পর এক রিমান্ডে নিয়েছে সে বিষয়গুলো ভুলে গেলে চলবে না।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন গাজীপুর ল কলেজের অধ্যক্ষ ও এডহক কমিটির সদস্য সচিব ডক্টর মো. সহিদউজ্জামান, সভাপতিত্ব করেন এডহক কমিটির সভাপতি অধাপক মো. নজরুল ইসলাম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

