মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, ১০ বছর আগেও সৎ মাকে হত্যার অভিযোগ

মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, ১০ বছর আগেও সৎ মাকে হত্যার অভিযোগ

নেশার টাকার জন্য নিজের মাকে হত্যা হত্যা করেছে আপন ছেলে । ঘটনার পরপরই পালিয়ে গিয়েছে ঘাতক। ১০ বছর আগে ঠিক একইভাবে তার সৎ মাকেও হত্যা করেছিল বলে এলাকাবাসী জানিয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের আলিয়াবাদ এলাকার আব্দুর রহমান মোল্লার ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শামেলা আক্তার (৬০) ওই এলাকার মৃত আকবর শেখের স্ত্রী।

স্থানীয়দের অভিযোগ, শামেলা আক্তারকে তার ছেলে রাহিম শেখ (৩২) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

এলাকাবাসীর দাবি, প্রায় ১০ বছর আগে রাহিম শেখ তার সৎ মাকেও নেশার টাকার জন্য একইভাবে হত্যা করেছিলেন। ৫/৬ বছর হলো জামিনে বের হয়েছে। সে কিছুটা উগ্র ও নেশাগ্রস্থ। মা সহ পরিবারের অন্যান্য সদস্যদের প্রায় মারধর করতো।

স্থানীয় বাসিন্দা সুমন শেখ জানান, রাহিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধে জড়াতেন। আজ নেশার টাকা না দিতে পারাতেই সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এদিকে স্থানীয় সাবেক কাউন্সিলর সৈয়দ তনু বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনা। একজন সন্তানের হাতে নিজের মায়ের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ফলে এলাকাবাসী আতঙ্কিত ও শোকাহত। আমরা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।

এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ(তদন্ত) শুকান্ত দত্ত জানান, শহরের বায়তুল আমান এলাকায় ছেলে তার মাকে কুপিয়ে হত্যা করে পালিয়েছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই নারীকে মাথায় আঘাত করে থিতলিয়ে দিয়ে হত্যা করা হয়েছে।

প্রাথমিকভাবে হত্যার কারণ এখনো জানা যায়নি। পরিবারের দাবি রাহিম শেখ নেশাগ্রস্ত ছিল। ঘাতকের ঘরে সিগারেটের প্যাকেট, ফয়েল পেপার, মোমবাতি সহ মাদকদ্রব্য সেবনের আলামত পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘাতক কে ধরতে কাজ করছে । লাশের ময়না তদন্তসহ ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন