মুক্তিপণের দাবিতে শিশু হত্যা, ঘাতক গ্রেপ্তার

মুক্তিপণের দাবিতে শিশু হত্যা, ঘাতক গ্রেপ্তার

নিখোঁজের একদিন পর ফতুল্লায় ইটভাটা থেকে মো. বাইজিদ আকন নামের নয় বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত নয়টায় দাপা ইদ্রাকপুর এলাকার সাহাবুদ্দিন হাজীর ইট ভাটার ঝোপের ভিতর থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মো. বাইজিদ আকন ফতুল্লা রেলস্টেশন এলাকার শাহানাজের বাড়ির ভাড়াটিয়া সাইফুল আকনের পুত্র।

বিজ্ঞাপন

পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ফেরদৌস আলী (২৯) নামের এক যুবককে করিমগঞ্জ থেকে গ্রেফতার করেছে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, নিহত শিশু ও ঘাতক একই ভাড়া বাড়িতে পাশাপাশি বসবাস করতো।

সোমবার সন্ধ্যার দিকে চটপটি খাওয়ানোর কথা বলে শিশুটিকে নিয়ে ফেরদৌস বাসা থেকে বের হয়। পরে রাত বারোটার দিকে নিহত শিশুর বাবা কে ঘাতক ফেরদৌস ফোন করে মুক্তিপণ বাবদ ৫০ হাজার টাকা দাবি করে৷ শিশুটির বাবা টাকা দিতে চাইলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

মঙ্গলবার সকালে নিহতের বাবা একটি নিখোঁজ জিডি করে। নিখোঁজ জিডির সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় রাত সাতটার দিকে করিমগঞ্জ থানা পুলিশের সহায়তায় ঘাতক ফেরদৌসকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক দাপাইরদ্রাকপুরস্থ ইটভাটার ঝোপ থেকে নিহত শিশুর লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন