আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নরসিংদীর পাঁচটি আসনে ৬৬৩ কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীর পাঁচটি আসনে ৬৬৩ কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নরসিংদীর পাঁচটি আসনের ৬৬৩ টি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম। নির্বাচনি সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট পেপার, গণভোটের পেপার, স্ট্যাম্প, প্যাড, অমুছনিয় কালি, ব্যালট বক্স, গালা, চার্জার লাইট, ক্যালকুলেটর স্টেপলার সহ প্রয়োজনীয় সরঞ্জাম। এসব সরঞ্জাম নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তারা যানবাহন দিয়ে কেন্দ্রে পৌঁছে যাচ্ছেন। তবে নরসিংদী সদর ও রায়পুরা আসনের চরাঞ্চলের ১১ টি ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে গাড়ির সাথে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হিসাবে সেনাবাহিনীর সদস্যরা সহায়তায় করছেন।

বিজ্ঞাপন

নরসিংদী জেলার পাঁচটি আসনে মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পাঁচটি আসনে ১৩ প্লাটুন বিজিভিসহ মোট ৬শত ৬৩ টি কেন্দ্রে ১০ হাজার ৭শ ২৫জন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করছেন। এছাড়া ৫টি আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ১৬৩।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দ জানান, নরসিংদীর ৫টি আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি শেষে কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হচ্ছে। এছাড়া জেলার সদর ও রায়পুরা আসনের ১১টি চরাঞ্চল ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে শতভাগ নিরাপত্তা ব্যবস্থায় সরঞ্জাম পাঠানো হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, নির্বাচনে যাতে শান্তি শৃঙ্খলা বিনষ্ট না হয় তার জন্য ৪৪০জন সেনা সদস্য, ১৩ প্লাটুন বিজিবি, প্রায়১৬শ পুলিশ, ৮ হাজার ৬শ ১৯জন আনসার ভিডিপি সদস্য ও ৫টি মোবাইল কোর্টের মাধ্যমে ৭০জন র‍্যাব সদস্য নিয়মিত কাজ করে যাচ্ছে।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, জেলার ৫টি আসনের প্রতিটি কেন্দ্রে শতভাগ নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে চরাঞ্চলের কেন্দ্র গুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৫টিসহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করছেন। নরসিংদীর ৫টি আসনে ১৯ লাখ ৭১ হাজারের অধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন