টাঙ্গাইলের সখিপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আওয়াল শফি (৪৫) নামের এক স্বাস্থ্য সহকারী নিহত হয়েছেন।
বুধবার বেলা ১টার দিকে নলুয়া-টাঙ্গাইল সড়কে নলুয়া বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী আওয়াল শফি তার কর্মস্থল যাদবপুর থেকে ইপিআই কার্যক্রম শেষে নিজ বাড়ি বোয়ালীর পথে যাচ্ছিলেন।
এ সময় নলুয়া বাজারের পশ্চিম পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তাকে ধাক্কা দেয়। তারপর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালি গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
সখিপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

