আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মির্জাপুরে যুবদল নেতা ইউসুফ নিখোঁজ

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

মির্জাপুরে যুবদল নেতা ইউসুফ নিখোঁজ

টাঙ্গাইলের মির্জাপুরে ইউসুফ খান (৩২) নামে এক যুবদল নেতা নিখোঁজ হয়েছেন। ইউসুফ আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামের দুলাল খানের ছেলে।

বিজ্ঞাপন

তিনি ওই এলাকার একজন মাটি ব্যবসায়ী। শনিবার রাতে তিনি উপজেলার আজগানা এলাকা থেকে নিখোঁজ হন।

ইউসুফ খানের ভাতিজা নীরব খান জানান, শনিবার রাত ১১ টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে ফিরেননি। ইউসুফ আজগানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

এ ঘটনায় সোমবার তার বোন পান্না আক্তার মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এঘটনায় তার পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে। নিখোঁজ ইউসুফকে উদ্ধারের চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...