ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ‘স্কিল কম্পিটিশন’ অনুষ্ঠিত

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ‘স্কিল কম্পিটিশন’ অনুষ্ঠিত

‘এটাই হবে লক্ষ্য, হতে হবে দক্ষ’ স্লোগানে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ‘স্কিল কম্পিটিশন’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা যাচাই করার উদ্দেশ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিজেদের দক্ষতা হাতে-কলমে প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর প্রকাশ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক পরিচালক প্রকৌশলী অলিউল্লাহ আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদফতরের ( আইসিটি সেল) সহকারী পরিচালক শাকিলা রহমান, বাংলা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ম্যানেজিং ডিরেক্টর শামিম আতাহারসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন